নৌকাডুবিতে নিখোঁজ আরেক কলেজছাত্রের লাশ উদ্ধার

নৌকাডুবিতে নিখোঁজ আরেক কলেজছাত্রের লাশ উদ্ধার

রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় নৌকাডুবির ঘটনায় আরেক কলেজছাত্রের লাশ উদ্ধার হয়েছে। তাঁর নাম জিতেশ দেওয়ান (১৮)। আজ শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে স্থানীয় বাসিন্দারা লাশটি খুঁজে পান।

জিতেশ দেওয়ান উপজেলার সাবেক্ষং ইউনিয়নের শনখোলাপাড়ার বাসিন্দা। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসিতে অধ্যয়নরত ছিলেন। চেঙ্গী নদীতে কচুরিপানার নিচে তাঁর লাশ পাওয়া যায়।

এর আগে গত মঙ্গলবার রাত ৯টার দিকে প্রবল বাতাসের তোড়ে চেঙ্গী নদীতে নৌকাডুবির ঘটনাটি ঘটে। এ সময় দুই কলেজছাত্র জিতেশ দেওয়ান ও ডেনিজেন চাকমা নিখোঁজ হন। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ডেনিজেন চাকমার লাশ উদ্ধার হয়েছিল।

জিতেশ দেওয়ানের লাশ উদ্ধারের বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিতেশ দেওয়ানের লাশ উদ্ধারের বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুলিশকে অবহিত করেছেন। লাশটি নিহতের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin