নোয়াখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

নোয়াখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

নোয়াখালী সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সাঈদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমটুয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ওই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় সাঈদ বাড়ির পাশে ধানক্ষেতে মাছ ধরতে যান। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin