নোয়াখালীতে প্রশিক্ষণের গাড়ি পুকুরে পড়ে তরুণের মৃত্যু

নোয়াখালীতে প্রশিক্ষণের গাড়ি পুকুরে পড়ে তরুণের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি প্রশিক্ষণের প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম রাজীব হোসেন (২০)। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী-মাইজদী মহাসড়কের কাজী নগর সরদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত রাজীব হোসেন উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের বাদশা মিয়া বাড়ির আবদুর রাজ্জাকের ছেলে। পরিবারের লোকজন তাঁর লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাজীনগর গ্রামের মো. ইব্রাহীম প্রশিক্ষণের জন্য একটি প্রাইভেট কার কিনে এলাকায় ড্রাইভিং শেখান। রাজীব ওই গাড়ির সহকারী হিসেবে কাজ করতেন। আজ সকালে তিনি গাড়িটি পরিষ্কার করে নিজেই চালিয়ে সড়কে বের হন। একপর্যায়ে চৌমুহনী-মাইজদী মহাসড়কের কাজীনগর গ্রামের সরদার বাড়ির সামনে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে ডুবে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে গাড়ির ভেতর থেকে রাজীবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন। প্রথম আলোকে তিনি বলেন, রাজীব নিজেই অন্য একজনের গাড়ি চালিয়ে রাস্তায় বের হন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে পুকুরে পড়ে গেলে রাজীব ভেতরে আটকা পড়েন। পরে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin