নোয়াখালীতে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

নোয়াখালীতে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

নোয়াখালী করেসপনডেন্ট:

নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে রাস্তায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর জুবলী গ্রামের পলোয়ান বাড়ির সামনে পরিষ্কার বাজার সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সুব্রত চন্দ দাস (৪০) উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চিরু রঞ্জন দাসের ছেলে। তিনি ২ সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুব্রত বেকার ছিলেন। তার স্ত্রী রিক্তা রানী দাস উপজেলার চর হাসান ভূঞারহাটে স্বাস্থ্যসেবা বিভাগে চাকরি করতেন। দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে স্ত্রীর কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেন সুব্রত। ধারণা করা হচ্ছে, যাত্রা পথে উপজেলার হারিছ চৌধুরী বাজারের পশ্চিমে পলোয়ান বাড়ির সামনে পৌঁছলে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এরপর সেখানেই তার গলা কেটে ও মাথায় কুপিয়ে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে চলে যায়।

নিহতের চাচা লিটন চন্দ্র দাস বলেন, স্ত্রীকে কর্মস্থল থেকে আনতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে হত্যাকাণ্ডের সময় কেউ বিষয়টি দেখেনি। ওই সময় তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পড়ে ছিল। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে আসে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের গলা কাটা ও মাথায় কোপের দাগ রয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ সময়, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin