নড়াইলের সাবেক এমপি মুক্তিকে চার মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজতে প্রেরণ

নড়াইলের সাবেক এমপি মুক্তিকে চার মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজতে প্রেরণ

নড়াইল: কালিয়া ও নড়াগাড়ি থানার চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলখানায় প্রেরণ করা হয়েছে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তিকে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে সংশ্লিষ্ট আমলী আদালত তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, নড়াগাতি থানার জি আর ৬৩/২৪ ও ৬১/২৪ এবং কালিয়া থানার জি আর ১২৪/২৪ ও ১৪৩/২৪ নম্বর মামলার তদন্তকারী কর্মকর্তারা পৃথকভাবে আদালতে আবেদন জানানো হয়।

আবেদনে তদন্তকারী কর্মকর্তারা উল্ল্যেখ করেন, তদন্তের স্বার্থে আসামি নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে আটকাদেশ (রিমান্ড) নেওয়া প্রয়োজন।

উভয় পক্ষের শুনানি ও মামলার প্রাথমিক তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালতের বিচারক তদন্তকারী কর্মকর্তাদের আবেদন মঞ্জুর করে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন এবং আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে প্রিজন ভ্যানে করে বিশেষ নিরাপত্তায় এমপি মুক্তিকে নড়াইল জেলা কারাগারে আনা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ অক্টোবর) আদালতে হাজির করার জন্যই তাকে ঢাকা থেকে নড়াইলে আনা হয়। এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin