নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধের পর গুলিতে প্রাণ গেল গৃহবধূরও

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধের পর গুলিতে প্রাণ গেল গৃহবধূরও

নরসিংদী সদরের চরাঞ্চল আলোকবালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বৃদ্ধ নিহতের পরদিনই দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে আলোকবালী ইউনিয়নের বীরগাঁও গ্রামের সাতপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম ফেরদৌসী বেগম (৩৫)। তিনি আলোকবালী ইউনিয়নের বীরগাঁও গ্রামের মাঝি রয়েস আলীর স্ত্রী। কী কারণে এ হত্যাকাণ্ড, তা নিশ্চিত হতে পারছেন না কেউ। তবে গতকালের ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক বৃদ্ধ নিহত হন। এ সময় গুলিবিদ্ধসহ আহত হন অন্তত পাঁচজন। নিহত ব্যক্তির নাম মো. ইদন মিয়া (৬০)। তিনি মুরাদনগর এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন ধরে আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল ভোরে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এর জের ধরে আজ দুপুরে একদল দুর্বৃত্ত এলাকায় ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়ে নিজেদের অবস্থান জানান দেয়। এ সময় ফেরদৌসী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটে অস্ত্রধারীরা।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। ওই এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin