নরসিংদীতে সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের দাফন সম্পন্ন

নরসিংদীতে সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের দাফন সম্পন্ন

সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে নরসিংদীতে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় দিকে তারা দাদার নামে প্রতিষ্ঠিত মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

জানাজায় এলাকার স্থানীয় লোকজনসহ মরহুমের আত্মীয়-স্বজনরা অংশ নেন। এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানী ঢাকার আজাদ মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। এরপর ঢাকার কেন্দ্রীয় কারাগারেই ছিলেন তিনি।

সম্প্রতি তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে রোববার (২৯ সেপ্টেম্বর) কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহমুদ হুমায়ূন।

আরও পড়ুন:সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেনকারাগারে শেষ বিদায় বর্ষীয়ান রাজনীতিবিদ নূরুল মজিদের

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ১৯৫০ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদীর মনোহরদীর গোতাশিয়ার বাগানবাড়ী এলাকায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে এমপি নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার বাংলাদেশের শিল্পমন্ত্রী হন।

সঞ্জিত সাহা/এনএইচআর/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin