নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিন আসামি গ্রেফতার

নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিন আসামি গ্রেফতার

নরসিংদীতে সংবাদ প্রকাশের জেরে যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে, গতকাল শুক্রবার রাতে নরসিংদী সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আইয়ুব খান সরকার। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সাংবাদিক আইয়ুব খান সরকার জানান, সদর উপজেলার আলোকাবালী চরাঞ্চলের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে নরসিংদী সদর হাসপাতালে গেলে এক পক্ষের সমর্থকরা আমার ওপর হামলা চালায়। এতে আমার মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হই। এ ঘটনায় গত রাতে একটি মামলা দায়ের করেছি। তিনজনকে গ্রেফতার করলেও বাকী আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত এজহারনামীয় তিনজনকে ইতোমধ্যেই গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাকী আসামিদের গ্রেফতারসহ ন্যায় বিচারে কাজ করছে পুলিশ।

উল্লেখ, গত বৃহস্পতিবার ভোরে নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার ও দলীয় অবস্থান নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়। এসময় হাসপাতালে আহত-নিহতদের সংবাদ সংগ্রহ করতে গেলে পরিকল্পিত ভাবে যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin