নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে আজ সকাল পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।