নতুন ফিফা রেফারি জয়া নাকি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া তহুরা

নতুন ফিফা রেফারি জয়া নাকি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া তহুরা

বাংলাদেশের একমাত্র প্রথম ফিফা নারী রেফারি হয়ে চারদিকে আলোড়ন ফেলেছিলেন জয়া চাকমা। শেষ দু’বছর অবশ্য ফিফা রেফারি ব্যাজ পরেননি। এবারও বছরের প্রথম পরীক্ষায় অংশ নেননি। চোটের কারণে আগেই অপারগতা জানিয়ে রেখেছেন। তাই সেপ্টেম্বরের শেষে জয়া বছরের নতুন করে পরীক্ষায় অংশ নেবেন কিনা সংশয় রয়েছে। তবে জয়ার বিকল্পও এসে পড়েছেন। তার উত্তরসূরি হওয়ার পথে সারাবান তহুরা!

৬ সেপ্টেম্বর ফিফা রেফারির ফিটনেস টেস্ট পরীক্ষায় তহুরা পাশ করেছেন। সেদিন আসেননি জয়া। সেপ্টেম্বরে শেষ সপ্তাহে আরেকবার পরীক্ষা হবে।  সেই পরীক্ষায় জয়া অংশ না নিলে কিংবা অনুত্তীর্ণ হলে তহুরার নাম ফিফায় পাঠাবে বাফুফে।

বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান সুজিত ব্যানার্জি চন্দন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের নারী ফিফা রেফারির কোটা একটা। জয়া প্রথম পরীক্ষায় আসেননি। পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। উত্তীর্ণ হলে তখন তহুরা ও জয়া দুজনই যোগ্য হবেন ৷ সেক্ষেত্রে কার মধ্যে সামনে এগিয়ে যাওয়ার সামর্থ্য রয়েছে, তা বিবেচনা করে ফিফায় নাম পাঠাবো। তবে পরীক্ষায় পাস করে আগে থেকে এগিয়ে রয়েছে তহুরা।’

স্থানীয় পর্যায়ে ফুটবল খেললেও জাতীয় পর্যায়ে খেলা হয়নি তহুরার। ২০২১ সাল থেকে রেফারিং শুরু করেন। সম্প্রতি জাতীয় রেফারি হয়েছেন। ঘরোয়া ফুটবলে নারী লিগ করেছেন। ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টে বাঁশি বাজিয়েছেন। 

২৫ বছর বয়সী তহুরা সানবীমস স্কুলে শিক্ষকতাও করছেন। তার আরেকটি পরিচয় তিনি বাংলাদেশ নারী খো খো দলের অধিনায়ক। ২০১৬ সাল থেকে খো খো খেলছেন। কয়েক মাস আগে ভারতে খো খো বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের নেতৃত্ব দিয়েছিলেন। সি লাইসেন্স কোর্স করে রেফারিংয়ে আগ্রহ বাড়ে তার৷  তহুরা এবার নতুন করে স্বপ্ন দেখছেন, ‘ফুটবল ও খো খো একসঙ্গে খেলতাম। খো খো জাতীয় দলে থাকায় আর ফুটবলে যোগ দেওয়া হয়নি। এখন ফুটবলে ফিফা রেফারি হতে পারলে সেটাই বড় পরিচয় হবে।’

/টিএ/এফআইআর/

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin