রাজধানীর যাত্রাবাড়ী থানার আবু বকর রিফাত হত্যা মামলায় নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালাত। মঙ্গলবার (৫ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. জুয়েল রানার আবেদন মঞ্জুর করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইউম হোসেন নয়নএ তথ্য জানান।
মামলার অভিযোগ বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট জুলাই আন্দোলনে অংশ নেন আবু বকর রিফাত। ওই দিন দুপুরের দিকে গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় চলতি বছরের ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা আওলাদ হোসেন।
এর আগে, সোমবার ৩ নভেম্বর গুলশান থানার আরেক মামলায় নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখানো হয়। জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর গুলশান থানাধীন এলাকায় নিহত কামাল হোসেন প্রকাশ সবুজ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গত বছরের ১ অক্টোবর রাজধানীর গুলশান থেকে নজরুল ইসলাম মজুমদারকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল (ডিবি) আটক করে।