নুরকে দেখতে বাসায় গেলেন আমির খসরু

নুরকে দেখতে বাসায় গেলেন আমির খসরু

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক খোঁজখবর নিতে তার বাসায় গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর মহানগর প্রজেক্টে নুরের বাসায় যান আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় তিনি নুরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

গণঅধিকার পরিষদ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ১৮ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে গত সোমবার বাসায় ফেরেন নুরুল হক নুর।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। এ সময় নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

ওই ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে এক নম্বর হুকুমের আসামি করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাই সনদ নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি: ৪ বাম দল BanglaTribune | রাজনীতি

জুলাই সনদ নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি: ৪ বাম দল

জুলাই সনদে সই করার পূর্বশর্ত হিসেবে অন্তত সাতটি দাবি তুলেছে চার বাম দল। দাবিগুলোর মধ্যে জুলাই সনদে স...

Oct 20, 2025

More from this User

View all posts by admin