নভেম্বরে ঢাকায় খেলতে আসবে আজারবাইজান 

নভেম্বরে ঢাকায় খেলতে আসবে আজারবাইজান 

আগামী নভেম্বরে ফিফা উইন্ডোতে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয়েছে আজারবাইজান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম।

বাফুফে চাইছে এ সময়টায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ ও আজারবাইজানের সঙ্গে যোগ দেবে আরও একটি দেশ। তবে এখনো সেই তৃতীয় দলের বিষয়টি চূড়ান্ত হয়নি। যদি আরেকটি দেশ যোগ না দেয়, তাহলে আজারবাইজানের বিপক্ষেই দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।

ফাহাদ করিম গণমাধ্যমকে বলেন, “আজারবাইজান ঢাকায় আসছে এটা নিশ্চিত। এখন আমরা চেষ্টা করছি আরও একটি দেশকে যুক্ত করতে। সভাপতিরও ইচ্ছা রয়েছে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের। তবে যদি সেটা সম্ভব না হয়, তাহলে আজারবাইজানের বিপক্ষেই দুই ম্যাচ হবে। ”

বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ৭৪তম স্থানে আছে আজারবাইজান নারী দল। তাদের বিপক্ষে খেলে নিজেদের পরীক্ষা-নিরীক্ষারও দারুণ সুযোগ পাবে বাংলাদেশ।

এআর

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin