নভেরা আহমেদের স্বাধীনতা পদক তার স্বামীর হাতে তুলে দিলেন রাষ্ট্রদূত তালহা

নভেরা আহমেদের স্বাধীনতা পদক তার স্বামীর হাতে তুলে দিলেন রাষ্ট্রদূত তালহা

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার এম তালহা বিশিষ্ট শিল্পী ও ভাস্কর প্রয়াত নভেরা আহমেদকে মরণোত্তর সম্মান ‘স্বাধীনতা পদক ২০২৫’ তার স্বামী গ্রেগরি ডি ব্রাউনসের হাতে তুলে দিয়েছেন। গত রবিবার (১৯ অক্টোবর) লা রোচে-গুয়নের ‘নভেরা আহমেদ জাদুঘরে’ আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত তালহা প্রয়াত নভেরা আহমেদের স্বামীর হাতে স্বর্ণপদক, সম্মাননা সনদ ও পুরস্কারের অর্থ তুলে দেন। মঙ্গলবার (২১ অক্টোবর) ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার প্রয়াত নভেরা আহমেদকে মর্যাদাপূর্ণ মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ প্রদান করে। তার স্বামী ব্যক্তিগতভাবে পুরস্কার গ্রহণ করতে বাংলাদেশে যেতে না পারায় মন্ত্রিপরিষদ বিভাগ যথাযোগ্য মর্যাদায় তার কাছে এটি হস্তান্তরের জন্য দূতাবাসকে নির্দেশ দেয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত তালহা বলেন, নভেরা আহমেদ ছিলেন বাংলাদেশের আধুনিক শিল্প ও ভাস্কর্যের পথিকৃৎ। তার শিল্পকর্মগুলো মানুষের আবেগ, সামাজিক বাস্তবতা এবং প্রাকৃতিক সৌন্দর্যকে প্রতিফলিত করে।

তিনি জাদুঘরে নভেরার কাজ সংরক্ষণ ও প্রদর্শন এবং ব্যতিক্রমী প্রতিভার বাংলাদেশী শিল্পী হিসেবে বিশ্বব্যাপী প্রচার করার জন্য ডি ব্রৌনসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশের সর্বোচ্চ এই পুরস্কারের মাধ্যমে নভেরার কাজের স্বীকৃতি দেওয়ায় ডি ব্রাউনস বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, টেটে মডার্ন এবং কিছু রাজকীয় কালেকশন-সহ নভেরার কাজের প্রতি অনেক আগ্রহ ছিল। নভেরার কাজ চলমান লন্ডন ফ্রিজ মাস্টার্স - ২০২৫ এর স্পটলাইটে রয়েছে। তিনি জাদুঘর পরিদর্শন করার জন্য রাষ্ট্রদূত ও তার সহকর্মীদের ধন্যবাদ জানান।

পরে তিনি দর্শনার্থীদের প্রয়াত নভেরা আহমেদের সৃষ্ট বিভিন্ন শিল্পকর্ম ও প্রদর্শন করেন। দূতাবাসের কর্মকর্তারা এসময় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin