অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

বাংলাদেশে আগামী বছর একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য।

আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সমর্থন পুনর্ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এ সময় তাঁদের মধ্যে নির্বাচনী কার্যক্রমে যুক্তরাজ্য সরকারের সহায়তার বিষয়ে আলোচনা হয়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে যুক্তরাজ্যের হাইকমিশনার নিজেই সাংবাদিকদের এ কথা জানান।

সারাহ কুক বলেন, বাংলাদেশে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণাকে যুক্তরাজ্য স্বাগত জানায়। নির্বাচন কমিশনের সঙ্গে আজ ভালো আলোচনা হয়েছে।

সারাহ কুক আরও বলেন, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে যুক্তরাজ্য নির্বাচন কমিশনকে সহায়তা করছে, বিশেষ করে ঝুঁকিতে থাকা গোষ্ঠীগুলোর জন্য জাতীয় নাগরিক শিক্ষা কর্মসূচির মাধ্যমে ও নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে এ সহায়তা দেওয়া হচ্ছে। এ দুটি বিষয়ে সিইসির সঙ্গে আজ আলোচনা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin