অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহ সীমান্তে ১৫ জন আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহ সীমান্তে ১৫ জন আটক

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পৃথকভাবে ১৫ জনকে আটক করেছে বিজিবি । গত ৩৬ ঘন্টায় মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া ও বাঘাডাংগা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লাপাড়া সীমান্ত পিলার ৬০/৭৪-আর হতে আনুমানিক ১০০ গজ ভেতর থেকে ৯ জনকে আটক করে টহলরত বিজিবি সদস্যরা। তাদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৪ জন এবং ২ জন শিশু। তারা সকলে অবৈধভাবে ভারতে যাচ্ছিলো। তাদের বাড়ি ঝিনাইদহ, মুন্সিগঞ্জ এবং মাগুরা জেলায়।

অপরদিকে, গতকাল রাত সাড়ে ৭টার দিকে বাঘাডাংগা সীমান্ত পিলার ৬০/৩৭-আর হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে ভারতে গমনকালে ৬ জনকে আটক করে বিজিবির সদস্যরা। তাদের মধ্যে পুরুষ ২ জন, নারী ২ জন এবং শিশু ২ জন। তাদের সকলের বাড়ী নড়াইল ও খুলনা জেলায়। তারাও অবৈধভাবে ভারতে যাচ্ছিলো।

এ সময়, আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin