অবসর ভেঙে পাকিস্তানের বিপক্ষে ফিরছেন ডি কক

অবসর ভেঙে পাকিস্তানের বিপক্ষে ফিরছেন ডি কক

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক। অক্টোবর মাসে পাকিস্তান সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি।

৩২ বছর বয়সী ডি কক ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এবং ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকেও সরে দাঁড়ান।

যদিও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেননি। কিন্তু ২০২৪ সালের জুনে বার্বাডোসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর আর এই ফরম্যাটেও দেখা যায়নি ডি কককে।

অবশেষে পাকিস্তান সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ডি কক। দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফরে থাকবে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

এমএমআর/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin