অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই ভল্ট ভেঙে মিললো ৮৩২ ভরি স্বর্ণ

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই ভল্ট ভেঙে মিললো ৮৩২ ভরি স্বর্ণ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় রক্ষিত দুটি ভল্ট ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করে ভল্ট দুটি ভাঙা হয়।

সিআইসির এক কর্মকর্তা জানান, প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা ৭৫১ ও ৭৫৩ নম্বর ভল্ট দুটি খোলার পর মোট ৮৩২ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

তিনি জানান,প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় অভিযান চালিয়ে লকার দুটি জব্দ করা হয়।

এনবিআর সূত্র জানায়, কর ফাঁকি ও আর্থিক অনিয়মের সন্দেহে লকার দুটি জব্দ করা হয়। একই দিন শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত আরেকটি ভল্ট খোলা হয়। তবে সেখানে কোনও স্বর্ণালঙ্কার বা মূল্যবান কিছু পাওয়া যায়নি বলে জানান ওই কর্মকর্তা।

গত ১০ সেপ্টেম্বর এনবিআরের গোয়েন্দারা সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় শেখ হাসিনার একটি লকার (নম্বর ১২৮) জব্দ করে। ওইদিন একই শাখায় তার দুটি ব্যাংক হিসাবও পাওয়া যায়। এর মধ্যে একটি হিসাবে প্রায় ১২ লাখ টাকা স্থায়ী আমানত (এফডিআর) এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা জমা ছিল।

Comments

0 total

Be the first to comment.

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি BanglaTribune | অর্থ-বাণিজ্য

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার (১৬ সেপ...

Sep 16, 2025
শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক BanglaTribune | অর্থ-বাণিজ্য

শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা...

Sep 15, 2025

More from this User

View all posts by admin