অমর একুশে বইমেলা ডিসেম্বরেও হচ্ছে না

অমর একুশে বইমেলা ডিসেম্বরেও হচ্ছে না

অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা নিতে হবে। এ প্রেক্ষাপটে বাপুস ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সিদ্ধান্ত এটি।

এতে আরও বলা হয়, প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।

প্রসঙ্গত, প্রতিবছর ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা আয়োজনের রীতি থাকলেও এবার নির্বাচন আর রোজার কারণে তা এগিয়ে ডিসেম্বর মাসে আয়োজনের তারিখ জানায় বাংলা একাডেমি। গত ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১৭ ডিসেম্বর থেকে।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin