উপদেষ্টাদের কারো কোনো সেইফ এক্সিটের প্রয়োজন নেই। তবে এই জাতির অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে ‘সেইফ এক্সিট’ দরকার বলে এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশনের অধ্যাদেশ নিয়ে সভায় এ কথা বলেন তিনি।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের পথে এ সরকার অনেকটা এগিয়েছে; বাকি কাজ করবে পরবর্তী সরকার।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেননি। নিয়োগ হয়েছে প্রধানমন্ত্রীর ইচ্ছায়। দেশের মানুষ যেন আর অন্যায়-অবিচারের শিকার না হয়, সেই প্রত্যাশা করেন আইন উপদেষ্টা।
সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আগের মতো গুম-খুন-নির্যাতনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিতে ভেঙে পড়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে।
/এমএইচ