অনিয়মের অভিযোগে ক্রীড়া পরিদফতরে দুদকের অভিযান

অনিয়মের অভিযোগে ক্রীড়া পরিদফতরে দুদকের অভিযান

বিভিন্ন অনিয়মের অভিযোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া অধিদফতরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক জুয়েল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ।

দুদকের এই কর্মকর্তা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদফতর সারা দেশে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুদকে অভিযোগ আসে— তারা অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত। এসব অভিযোগের পাওয়ার পর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় খেবে মঙ্গলবার অভিযান চালানো হয়।

তিনি জানান, এসময় ক্রীড়া পরিদফতর থেকে অভিযোগ-সংশ্লিষ্ট আংশিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এসব রেকর্ডপত্র প্রাথমিক যাচাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রেকর্ডপত্র সংগ্রহ করে পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে এ বিষয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin