অনলাইন জুয়া বন্ধে ক্রিকইনফোকে বার্তা, জানালেন বিশেষ সহকারী

অনলাইন জুয়া বন্ধে ক্রিকইনফোকে বার্তা, জানালেন বিশেষ সহকারী

অনলাইন জুয়া বন্ধে ক্রিকইনফোকে ই-মেইল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

সোমবার দিবাগত রাতে তিনি ফেসবুকে এক পোস্টে জানান, এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় ক্রিকইনফো ডটকম।

তিনি লিখেছেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ক্রিকইনফোকে এ বিষয়ে ই-মেইল পাঠিয়েছে। পরবর্তীতে তাদেরকে ডাকযোগে রেজিস্ট্রি করে চিঠি পাঠানো হবে। একদিকে অবৈধভাবে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আইন ভঙ্গ করছে ক্রিকইনফো, অন্যদিকে জুয়ার বিজ্ঞাপন থেকে আয়ের ওপর আয়কর কিংবা ভ্যাট হিসাবে বাংলাদেশকে কোন অর্থ দেয়নি আইন পাসের আগে-পরে।

বিশেষ সহকারী লিখেন, জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ক্রিকইনফো ব্লক করার বিষয়টি বিবেচনা করা উচিত হবে কিনা, এ বিষয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জনমত সংগ্রহ করবে।

এমআইএইচ/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin