অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সফটওয়্যার চালু করল এনবিআর

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সফটওয়্যার চালু করল এনবিআর

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, এখন দৌড়াদৌড়ি কমে যাবে, ঘরে বসেই রিটার্ন জমা দেওয়া যাবে।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আগামী বছর থেকে অনলাইনে করপোরেট করের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হবে। এখন কেউ বলতে পারবে না অনলাইনে তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে হিসাবের ভুল হয়েছে। কেননা সিস্টেম থেকেই হিসাব বের হবে। এর মাধ্যমে অডিট বা নিরীক্ষাপ্রক্রিয়াও স্বয়ংক্রিয় পদ্ধতিতে করা যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা কর আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সরকারকে অন্ধকারে রাখবেন না। ভালো করে সেবা দিয়ে সম্মানী নিলে সমস্যা নেই, কিন্তু সেবা গ্রহীতাদের ঘোরাবেন না। এতে হয়রানি হয়। ভালো সেবা পেলে কেউ মূল্য দিতে কার্পণ্য করে না। এমনিতে সেবা নিতে অনেক ঘুরতে হয়। এ ধরনের সফটওয়্যার আদায়কারী ও করদাতা—সবার জন্য সুবিধাজনক।’

সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা কর আইনজীবীরা উপস্থিত ছিলেন। তাঁরা ওকালতনামা বাধ্যতামূলক করার দাবি জানান।

Comments

0 total

Be the first to comment.

সৌদি আরব থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ বেশি, এটি কমানো সম্ভব: গভর্নর Prothomalo | অর্থনীতি

সৌদি আরব থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ বেশি, এটি কমানো সম্ভব: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, সৌদি আরব থেকে প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠানোর খরচ...

Oct 07, 2025
বাংলাদেশকে জাতিসংঘের চিঠি, অক্টোবরে জানাতে হবে এলডিসি উত্তরণের প্রস্তুতি Prothomalo | অর্থনীতি

বাংলাদেশকে জাতিসংঘের চিঠি, অক্টোবরে জানাতে হবে এলডিসি উত্তরণের প্রস্তুতি

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণে প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন দিতে বলেছে জাতিসংঘে...

Sep 17, 2025

More from this User

View all posts by admin