অনলাইনে আয়কর রিটার্ন জমার বিনা মূল্যে প্রশিক্ষণ নেবেন যেভাবে

অনলাইনে আয়কর রিটার্ন জমার বিনা মূল্যে প্রশিক্ষণ নেবেন যেভাবে

চলতি মৌসুম থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু অনেকেই জানেন না কীভাবে অনলাইনে রিটার্ন দেবেন। তাই অনলাইন রিটার্ন জমার জন্য করদাতাদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগ্রহী করদাতারা অনলাইনে এই প্রশিক্ষণের নিবন্ধন করতে পারবেন। কর আইনজীবীরাও প্রশিক্ষণ নিতে পারবেন।

এবার দেখা যাক, প্রশিক্ষণে আগ্রহীরা কীভাবে নিবন্ধন করবেন। প্রশিক্ষণে আগ্রহীদের আবেদন করার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট লিংক আছে। লিংকটি হলো— https://nbr.gov.bd/form/e-return-training/eng।

এই লিংকে প্রবেশ করে করদাতা নিজের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল, প্রশিক্ষণ নেওয়ার সম্ভাব্য তারিখ দিতে হবে। এরপর সাবমিট করতে হবে। পরে এনবিআর থেকে ই-মেইলে প্রশিক্ষণের তারিখ জানিয়ে দেওয়া হবে।

এনবিআর জানিয়েছে, চলতি সপ্তাহ থেকে ব্যাচভিত্তিক প্রশিক্ষণ শুরু হবে। রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনের মাল্টিপারপাস হলে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ব্যাচে ৩০০ জনকে প্রশিক্ষণ দেবেন কর কর্মকর্তারা। ই-রিটার্ন প্রশিক্ষণের তারিখ ও সময় সব আগ্রহী করদাতা এবং কর আইনজীবীদের নিজ নিজ ই–মেইলে জানিয়ে দেওয়া হবে।

গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। ই-রিটার্ন চালুর পর থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৬৫ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন বলে এনবিআর সূত্রে জানা গেছে।

৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকেরা ছাড়া দেশের সব করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতবার ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দেন।

ঘরে বসেই অনলাইনে রিটার্ন তৈরি ও জমা দেওয়া যাবে; আবার কর পরিশোধও করা যাবে। ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যেকোনো করদাতা রিটার্ন জমার পাশাপাশি কর পরিশোধ করতে পারবেন। এ ছাড়া একই অনলাইন ব্যবস্থা থেকে দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন করদাতা।

Comments

0 total

Be the first to comment.

বিদেশে পড়াশোনার খরচ পাঠাতে ব্যাংকে ‘স্টুডেন্ট ফাইল’ খোলা বাধ্যতামূলক, কী কী লাগে Prothomalo | আপনার টাকা

বিদেশে পড়াশোনার খরচ পাঠাতে ব্যাংকে ‘স্টুডেন্ট ফাইল’ খোলা বাধ্যতামূলক, কী কী লাগে

বাংলাদেশ থেকে এখন অনেক শিক্ষার্থীই বিদেশে পড়তে যেতে চান। কেউ কেউ তো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়েও...

Sep 30, 2025
কী দেখে বিমা পলিসি কিনবেন Prothomalo | আপনার টাকা

কী দেখে বিমা পলিসি কিনবেন

আর্থিক ঝুঁকি নিরসনের উপায় হিসেবে কাজ করে জীবন বিমা। পলিসি করার অন্যতম কারণ হচ্ছে পরিবারের সদস্যদের স...

Sep 22, 2025

More from this User

View all posts by admin