অনলাইনে মতামত নিতে বেতন কমিশনের ৪ প্রশ্নমালা

অনলাইনে মতামত নিতে বেতন কমিশনের ৪ প্রশ্নমালা

একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নে অনলাইনে মতামত গ্রহণের জন্য মোট চারটি প্রশ্নমালা তৈরি করেছে জাতীয় বেতন কমিশন।

শুধু চাকরিজীবীদের জন্য একটি, সর্বসাধারণের জন্য একটি, প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন কিংবা সমিতির জন্য একটিসহ মোট চারটি প্রশ্নমালায় সংশ্লিষ্ট যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।

সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

সব প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে আগ্রহী চাকরিজীবী/ব্যক্তি/প্রতিষ্ঠান/সমিতি উক্ত প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন।

আরএমএম/এসএনআর/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin