অনশন শুরু করেছেন ইসরায়েলের হাতে আটক ‘ফ্লোটিলা’র মানবাধিকারকর্মীরা

অনশন শুরু করেছেন ইসরায়েলের হাতে আটক ‘ফ্লোটিলা’র মানবাধিকারকর্মীরা

দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে আটক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র মানবাধিকার কর্মীরা অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ‘গাজার অবরোধ ভাঙা সংক্রান্ত আন্তর্জাতিক কমিটি’।

কমিটি বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় হামলার শিকার ফ্লোটিলার জাহাজগুলোতে আটক কয়েকজন কর্মী জানিয়েছেন, আটক হওয়ার মুহূর্ত থেকেই তারা অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন।

এই কর্মীদের আটক করে বন্দি করে নিয়ে যাওয়ার সময় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির তাদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন।

ইসরায়েলের আগ্রাসনে পর্যদুস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং অঞ্চলটির ওপর দখলদারদের অবরোধ ভাঙতে সম্প্রতি সমুদ্র পথে যাত্রা করে বৈশ্বিক বহর ‘সুমুদ ফ্লোটিলা’। কিন্তু বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলি নৌবাহিনী প্রায় ৪৪টি জাহাজে হামলা চালিয়ে দখল করে নেয় এবং ৫০টিরও বেশি দেশের অন্তত ৪৫০ জন কর্মীকে আটক করে।

২০০৭ সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বিভিন্ন মাত্রায় ইসরায়েল অঞ্চলটির ওপর অবরোধ চালিয়ে আসছে। তখন থেকে ফিলিস্তিনিরা কার্যত গাজার ভেতরেই বন্দি হয়ে আছেন। খাদ্য, পণ্য ও ত্রাণসামগ্রীর প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।

এর মধ্যে ২০২৩ সালের অক্টোবর থেকে হামাসকে দমনের অজুহাতে গাজায় ইসরায়েল যে সামরিক আগ্রাসন শুরু করে, তাতে হাজার হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি তীব্র খাদ্য সংকট দেখা দেয়। এক পর্যায়ে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হয়।

এই অবরোধ ভাঙার অভিযান ‘সুমুদ ফ্লোটিলা’য় অংশগ্রহণকারী আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান। বাংলাদেশ থেকে সেখানে গেছেন মানবাধিকারকর্মী শহিদুল আলমও।

এইচএ

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025
ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড Banglanews24 | আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin