অন্তরঙ্গ দৃশ্যে অভিনেত্রীদের লক্ষ্যবস্তু করা, ক্ষোভ ঝাড়লেন জারিন

অন্তরঙ্গ দৃশ্যে অভিনেত্রীদের লক্ষ্যবস্তু করা, ক্ষোভ ঝাড়লেন জারিন

হিন্দি সিনেমার ক্যারিয়ার খুব বেশি এগোয়নি, তবে সালমান খানের বিপরীতে শুরুর পর আলোচনায় ছিলেন জারিন খান। তবে তাঁকে নিয়ে বিতর্কও কম হয়নি। পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে কথা বলেন জারিন।

জারিন প্রশ্ন তোলেন, অন্তরঙ্গ দৃশ্যে নায়িকার ভূমিকা নিয়েই কেবল প্রশ্ন তোলা হয়; নায়কেরা করলে সেটার বরং তারিফ করা হয়। জারিনের ভাষ্যে, ‘একই দৃশ্য যখন কোনো নায়ক করেন, তখন তাঁকে “কুল” বলা হয়। কিন্তু কোনো নায়িকা সেই দৃশ্য করলে সঙ্গে সঙ্গে তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে, তাঁকে বলা হয় “সহজলভ্য”।’

একই সাক্ষাৎকারে জারিন আরও বলেন, ‘দর্শকের একাংশ ধরে নেয়, যেহেতু আমি পর্দায় এমন দৃশ্য করেছি, বাস্তব জীবনেও আমি তেমন। অথচ এটাই বড় ভুল।’অভিনেত্রীর দাবি, সাহসী দৃশ্য করার পর নারীরা প্রায়ই আজগুবি প্রশ্ন কিংবা অনভিপ্রেত প্রস্তাবের মুখোমুখি হন। ‘টিভিতে বা সিনেমায় করেছি মানে বাস্তবেও করব, এমনটা ভেবে বসে অনেকেই।’ বলেন তিনি।

এর আগেও এ প্রসঙ্গে ক্ষোভ ঝেড়েছিলেন জারিন। ২০১৬ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, প্রতিষ্ঠিত তারকারা অন্তরঙ্গ দৃশ্য করলে প্রশংসা কুড়ান, অথচ অপেক্ষাকৃত নতুন বা কম জনপ্রিয় নায়িকারা একই দৃশ্য করলে তাঁদের বলা হয়, জনপ্রিয়তা পাওয়ার জন্য এমনটা করছেন।

জারিন আরও মনে করিয়ে দেন, অন্তরঙ্গ দৃশ্য ধারণ করা মোটেও সহজ নয়। ক্যামেরার অ্যাঙ্গেল, আলো, সহ–অভিনেতার স্বাচ্ছন্দ্য—সবকিছু ভেবে অনেক প্রস্তুতি নিতে হয়। জারিন বলেন, ‘এমন দৃশ্যে সব সময়ই সতর্ক থাকতে হয়, যেন তা অশালীন না হয়ে যায়।’

Comments

0 total

Be the first to comment.

টাকার টানেই এলেন দীক্ষা Prothomalo | বলিউড

টাকার টানেই এলেন দীক্ষা

ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন কাস্টিং সহকারী। প্রতিদিন কত তরুণ-তরুণীর অডিশন নিতেন; অভিনয় দেখা, চরিত্র...

Oct 05, 2025

More from this User

View all posts by admin