অন্তর্বর্তী সরকারের সময়েই জুলাই সনদের বাস্তবায়ন চায় খেলাফত মজলিস

অন্তর্বর্তী সরকারের সময়েই জুলাই সনদের বাস্তবায়ন চায় খেলাফত মজলিস

এই সরকারের সময়েই জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে বলে দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাবের সামনে ৬ দফা দাবিতে বিক্ষোভপূর্ব সমাবেশে তিনি এ দাবি জানান। এসময় রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার দাবি তোলেন।

ফেব্রুয়ারিতেই নির্বাচন চান তারা। তবে যেনতেন নির্বাচন নয়, অবাধ সুষ্ঠু নির্বাচন চান। আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতেও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণকে অনিরাপদ রেখে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব না। পরে এক বিক্ষোভ মিছিলে অংশ নেয় খেলাফত মজলিসের কর্মীসমর্থকরা।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin