অনুমতি ছাড়া সভা-সমাবেশ করলেই আইনগত ব্যবস্থা

অনুমতি ছাড়া সভা-সমাবেশ করলেই আইনগত ব্যবস্থা

খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়া কেউ সভা সমাবেশ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ফেসবুকে ঘোষণা দিয়ে কোনও কর্মসূচি বা সভা-সমাবেশ করলেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার আরও বলেন, ‘সামনে নির্বাচন এ নিয়ে সব সরকারি দফতর বিভিন্ন সময় ব্যস্ত থাকবে। হুটহাট কর্মসূচি ঘোষণা করলে নিরাপত্তা দেওয়া সম্ভব হয় না। রাজনৈতিক নেতৃবৃন্দকে অনুরোধ, কর্মসূচি দেওয়ার এক সপ্তাহ আগে প্রশাসনকে জানাবেন; যাতে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।’

পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, তবে সাম্প্রতিক সময়ে কিছু চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে পুলিশ সজাগ আছে এবং তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় খাগড়াছড়িকে সিসিটিভি ফুটেজ আওতায় আনা হবে। এজন্য সরকার ইতোমধ্যে ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin