অপরিশোধিত তেলের পাইপলাইনের আগুনে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

অপরিশোধিত তেলের পাইপলাইনের আগুনে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশের কনডেনসেট (অপরিশোধিত তেল) পাইপলাইনের অগ্নিকাণ্ডে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে বশির মিয়া (৫৪) এবং গতকাল শুক্রবার রাত ৩টার দিকে তাঁর ছেলে রেজোয়ান মিয়া (২১) রাজধানীর জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

বশির ও রেজোয়ান শ্রীমঙ্গল উপজেলার ভুনভীর ইউনিয়নের শাসন ইলাম পাড়ার বাসিন্দা। তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সালেক মিয়া। তিনি বলেন, ওই দুর্ঘটনায় বশিরের স্ত্রী ফারজানা আক্তার পারভীনও (৩৬) দগ্ধ হন। তিনি আশঙ্কাজনক হাসপাতালটির আইসিইউতে ভর্তি আছেন।

এর আগে গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ভুনভীর ইউনিয়নের শাসন ইলাম পাড়ায় শেভরনের কনডেনসেট পাইপলাইনে দুর্বৃত্তদের অবৈধ ছিদ্রের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মাছ ধরতে গিয়ে একই পরিবারের তিনজন দগ্ধ হন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, তিনি দগ্ধ বাবা-ছেলের মৃত্যুর খবর পেয়েছেন। দুর্ঘটনার পর শেভরন ও প্রশাসনের পক্ষ থেকে দগ্ধদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।

ওই দুর্ঘটনার ঘটনায় আজ দুপুর পর্যন্ত মামলা হয়নি বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টির তদন্ত চলছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin