অসম্মান ও বাজে আচরণ সহ্য করবো না, থাইল্যান্ডের কাছে হেরে বাংলাদেশ কোচ

অসম্মান ও বাজে আচরণ সহ্য করবো না, থাইল্যান্ডের কাছে হেরে বাংলাদেশ কোচ

ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। সাড়ে তিন মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে হারের পর লাল সবুজ দলের কোচ পিটার বাটলার এন্তার অভিযোগ জানিয়েছেন। 

ব্যাংককে হওয়া ম্যাচ শেষে বাটলার ভিডিও বার্তায় শুরুতে বলেন, ‘আমি জানি না আদৌ এটি টায়ার-১ প্রীতি ম্যাচ ছিল কিনা। কারণ আমরা একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে এমন পরিবেশে খেলেছি, যেখানে আলোর মাত্রা অতোটা ভালো ছিল না। তবে আমার মতে এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক কিছু পেয়েছি আমরা।’

তিনি বলেন, ‘আজকের ম্যাচে সব ফুটবলারের ওপর সন্তুষ্ট হতে পারেননি ইংলিশ কোচ। কয়েকজন ফুটবলার ভুল মানসিকতা নিয়ে মাঠে নেমেছে, এমন অমনোযোগী মনোভাব আমি কিছুতেই সহ্য করবো না। কেউ যদি আমার দলে খেলতে চায়, দেশের প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে এমন মানসিকতা নিয়ে আসতে পারবে না যা জাতীয় দলের সঙ্গে মানানসই নয়। হার-জিতের চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি শেখার প্রক্রিয়া এবং সম্মানের বিষয়।’

ম্যাচে নতুনদেরও সুযোগ দিয়েছেন বাংলাদেশ কোচ। তার ভাষায়, ‘আমরা প্রচুর তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছি— শিখা, নবিরণ, জয়নব, সাগরিকা, মুনকি, রিপা ও হালিমা। ম্যাচটি আসলে জাতীয় দলের ম্যাচের মতো লাগেনি। বরং উন্নয়নমূলক বা প্রস্তুতি ম্যাচের মতো লাগছিল। ভবিষ্যতে এমন ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক থাকতে হবে। তবে আবারও বলছি এই ম্যাচ থেকে আমি অনেক কিছু পেয়েছি। কখনও কখনও হেরে যাওয়া ম্যাচ অনেক কিছু শেখায়।’

এরপর বাটলারের হুশিয়ারি, ‘এমন খেলোয়াড়দের খেলাতে পেরে আমি খুশি যারা বড় কোনও নাম নয়, কিন্তু সঠিক মানসিকতা নিয়ে মাঠে নামে। তারা কঠোর পরিশ্রম করতে চায়, উন্নতি করতে চায়। কেউ আমার পরীক্ষা নিতে চাইলে নিক। এমনটা আগেও হয়েছে, আবারও হলে আমি নিজের জায়গায় শক্ত থাকবো। অসম্মান ও বাজে আচরণ সহ্য করবো না।’

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল BanglaTribune | খেলা

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প চলছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের মাঠে। ফুটবলারদের সঙ্...

Oct 02, 2025
আশরাফুল আউট, বুলবুল ইন! BanglaTribune | খেলা

আশরাফুল আউট, বুলবুল ইন!

গত ৮ জুলাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছিল মোহাম্মদ আশরাফুলের। সেই কমি...

Sep 12, 2025

More from this User

View all posts by admin