অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলারকে নিয়ে ঢাকায় ভারতীয় দল

অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলারকে নিয়ে ঢাকায় ভারতীয় দল

এশিয়ান কাপ বাছাই ফুটবলে মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এ বছরের মার্চে দুই দলের লড়াই গোল শূন্য সমতায় শেষ হয়েছিল। এবার অ্যাওয়ে ম্যাচ খেলতে খালিদ জামিলের দল আজ বিকালে ঢাকায় এসেছে। ২৩ সদস্যের দলের সঙ্গে ভারতের হয়ে খেলতে এসেছেন অস্ট্রেলিয়া প্রবাসী রায়ান উইলিয়ামসও। রবিবার (১৬ নভেম্বর) ভারতীয় দল অনুশীলন করবে। তবে তা হবে ক্লোজডোর। 

৩২ বছর বয়সী ফরোয়ার্ড রায়ান উইলিয়ামসের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ২০১৯ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেছেন তিনি। সম্প্রতি তাকে নাগরিকত্ব দিয়েছে ভারত। তবে নাগরিকত্ব দিলেও ভারতের হয়ে খেলার জন্য এখনও ফিফা ও এএফসির অনুমতি মেলেনি।

ভারতীয় পত্রিকার খবরে বলা হয়, জাতীয় দলে এই প্রথম ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় ডাক পেয়েছেন। তবে বাংলাদেশ-ম্যাচের দলে ডাক পেলেও অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী উইলিয়ামসের ম্যাচ খেলা এখনও নিশ্চিত নয়। কারণ ফুটবল অস্ট্রেলিয়ার কাছ থেকে অনাপত্তিপত্র এবং ফিফা ও এএফসির অনুমোদন পায়নি এআইএফএফ। উইলিয়ামস ২০২৩ সাল থেকে ভারতে অবস্থান করছেন। খেলছেন বেঙ্গালুরুর এফসিতে।

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin