অস্ট্রেলিয়ার মেলবোর্নে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আইসিসির ১৪তম ওয়ার্ল্ড চেম্বারস কংগ্রেস। ২ থেকে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত কংগ্রেসে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানের (বাঁ থেকে ৫ম) নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। আরও রয়েছেন (বাঁ থেকে) ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল জব্বার, গ্রিন টেক্সটাইলের এমডি তানভীর আহমেদ,
ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, এভিন্স গ্রুপের চেয়ারম্যান আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, আইসিসিবির মহাসচিব আতাউর রহমান, এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, সায়হাম কটন মিলসের সৈয়দ ইশতিয়াক আহমেদ, আইসিসিবির সহসভাপতি এ কে আজাদ ও উত্তরা গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান।