অসুস্থ হয়ে পড়েছেন তারেক রহমান

অসুস্থ হয়ে পড়েছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারী‌রিকভা‌বে অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদে‌শের একজন সাক্ষাতপ্রার্থীর সঙ্গে মাস্ক প‌রি‌হিত অবস্থায় দেখা গে‌ছে তাকে। জ্বরসহ ঠাণ্ডাজ‌নিত রো‌গে ভুগ‌ছেন বলে সাধারন জ্বর না কো‌ভি‌ডে, তা নি‌য়ে আগাম সতর্কতা অবলম্বন করছেন তিনি।

এদি‌কে জানা গে‌ছে, চল‌তি মা‌সের ২০ তা‌রি‌খে  ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে লন্ডন ত্যাগ করার কথা ছিল তা‌রেক রহমা‌নের। এ জন‌্য ভিসা, টি‌কেট সংগ্রহসহ সব প্রস্তু‌তিও নেয়া হ‌য়ে‌ছিল। কিন্তু শেষ মুহু‌র্তে এ‌সে ওমরাহ‌ পালনে যাওয়ার প‌রিকল্পনা বা‌তিল করেছেন তিনি।

এছাড়া, ন‌ভেম্ব‌রের তৃতীয় সপ্তা‌হে দে‌শে ফেরার প্রাথমিক প‌রিকল্পনা থাক‌লেও এখন দ্বিতীয় সপ্তা‌হে দে‌শে ফির‌তে চান তি‌নি। নির্বাচ‌নের আ‌গে পু‌রো তিন মাস প্রচারনার কাজে অংশ নিতে চান তি‌নি। দে‌শে ফেরার প‌থে ওমরাহ ক‌রে  ফির‌বেন কি না তা এখ‌নও জানা যায় নি। ত‌বে এখন দে‌শে ফের‌ার শেষ মুহু‌র্তের প্রস্তু‌তি চল‌ছে তার।

লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক বিএনপির সদস্য  শনিবার দুপুরে এসব তথ্য বাংলা ট্রিবিউন‌কে নিশ্চিত করে‌ছেন।

তা‌রেক রহমা‌নের দে‌শে ফেরার অগ্রগ‌তি নি‌য়ে  যুক্তরাজ‌্য বিএন‌পির প্রথম যুগ্ম সাধারন সম্পাদক পার‌ভেজ ম‌ল্লিক শনিবার দুপুরে জানান, তিনি নি‌জেই শিগগিরই দে‌শে ফেরার কথা জানিয়েছেন। ত‌বে দিনক্ষন এ‌খ‌নও চুড়ান্ত হয় নি।

বিএনপির এক সদস্য বলেছেন, দেশজু‌ড়ে নির্বাচনি প্রচারনার কা‌জে ব‌্যবহা‌রের জন‌্য একটি বুলেটপ্রুফ মিনিবাস ও একটি বুলেটপ্রুফ এসইউ‌ভি জাপান থেকে আনা হচ্ছে।

এদি‌কে ব্রিটেনে বিএন‌পি শাখার সভাপ‌তি এম এ মা‌লেক ও সাধারন সম্পাদক কয়সর এম আহ‌মেদ দুজ‌নেই বাংলাদে‌শে নি‌জে‌দের নির্বাচনি প্রচারনায় ব‌্যস্ত।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin