অসুস্থ কর্মীকে দেশে পাঠালো মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন

অসুস্থ কর্মীকে দেশে পাঠালো মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসী বাংলাদেশি কর্মী সেলিমের দেশে ফেরার জন্য একটি বিমান টিকিট হস্তান্তর করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

সোমবার (১০ নভেম্বর) তিনি মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে অসুস্থ কর্মীকে দেখতে যান।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে তাকে এয়ার টিকেট দেওয়া হয়। এই সময় হাইকমিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

দূতাবাস জানায়, সেলিম ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি মালদ্বীপে নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় আহত হন। হাইকমিশনার  সেলিমের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি সর্বদা মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার আকাঙ্খা ব্যক্ত করেন। প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসা ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে বলে তিনি আশাবাদ করেন।

উল্লেখ্য, কিছু দিন আগে মালেতে একটি নির্মাণাধীন ভবনে রংয়ের কাজ করার সময় পড়ে গিয়ে সেলিম গুরুতর আহত হন। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার পরে তাকে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য দেশে পাঠানোর পরামর্শ দেন। তার পাসপোর্ট না থাকায় মিশনের পক্ষ হতে বিনামূল্যে ট্রাভেল পারমিট দেওয়া হয় এবং দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়। সেলিম মঙ্গলবার (১১ নভেম্বর) মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরবেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin