অতিরিক্ত আইজি সরদার তমিজউদ্দীন আহমেদের বিদায় সংবর্ধনা

অতিরিক্ত আইজি সরদার তমিজউদ্দীন আহমেদের বিদায় সংবর্ধনা

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি সরদার তমিজউদ্দীন আহমেদ দীর্ঘ ৩৪ বছরের বেশি সময়ের বর্ণিল কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন। তার অবসর উপলক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম। সভায় পুলিশের সব অতিরিক্ত আইজি, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের নানা দিক সম্পর্কে পুলিশ কর্মকর্তারা স্মৃতিচারণ করেন।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, ‘সরদার তমিজউদ্দীন আহমেদ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমি তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করি।’

বিদায়ী অতিরিক্ত আইজি তার বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া কামনা করেন।

১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন সরদার তমিজউদ্দীন আহমেদ। তিনি ঝালকাঠি ও মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত আইজি হিসেবে তিনি রেলওয়ে পুলিশের প্রধান ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin