অতিথি আপ্যায়নে টেবিলে একটু সাজানো সুন্দর পরিবেশনার খাবার দিতে পারলে রুচির পরিচয় পাওয়া যায়। উৎসবের মধ্যে দুপুর কিংবা রাতের খাবারের সঙ্গে যদি আস্ত মাছ ভাজা পরিবেশন করা যায় তাহলে বেশ মজাদার আয়োজন হয়ে যায়। গোটা কোরাল মাছ চট্টগ্রাম–কক্সবাজার অঞ্চলের খুব জনপ্রিয় আইটেম। বড় সাইজের কোরাল মাছ সাধারণত বিশেষ উপলক্ষে গোটা করেই ভাজা হয়।
উপকরণ
কোরাল মাছ ১টা (পরিষ্কার করা, আঁশ ও নাড়িভুঁড়ি ফেলে ধোয়া)
লেবুর রস ২ টেবিল চামচ
আদা–রসুন বাটা ২ টেবিল চামচ
শুকনা মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া আধা চা চামচ
লবণ পরিমাণমতো
তেল ভাজার জন্য (পরিমাণমতো)
প্রস্তুত প্রণালী
মাছ ভালোভাবে পরিষ্কার করে মাছের গায়ের অংশে একটু হালকা চিরে নিন (যাতে মসলা ভেতরে ঢুকে)। এরপর লেবুর রস, আদা–রসুন বাটা, শুকনা মরিচ, হলুদ, ধনে, জিরা ও লবণ মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। এই মসলা মাছের পুরো গায়ে ও ভেতরে ভালোভাবে মাখিয়ে অন্তত আধা ঘণ্টা মেরিনেট করে রাখুন। কড়াইতে প্রচুর তেল গরম করে অল্প আঁচে গোটা মাছ সাবধানে ছাড়ুন। আঁচ হালকা করে দিন। একপাশ লালচে হলে উল্টে দিন, দু’পাশ ভালোভাবে ভাজা হলে নামিয়ে নিন। এবং গরম গরম পরিবেশন করুন।
গোটা কোরাল মাছ ভাজার সাথে কিছু সবজি শটে (সাইড ডিশ হিসেবে) করে দিলে সেটি খেতে আরও মজার হয়। এতে মাছের ঝাল–মশলাদার ফ্লেভারের সাথে ব্যালান্স চলে আসে।
উপকরণ (শট ভেজিটেবলের জন্য)
গাজর ১ কাপ (পাতলা লম্বা করে কাটা)
ক্যাপসিকাম (লাল/সবুজ/হলুদ) ১ কাপ (লম্বা করে কাটা)
পেঁয়াজ ১টা (পাতলা করে কাটা)
ফুলকপি/ব্রকলি ১ কাপ (ছোট টুকরা)
টমেটো ১টা (কিউব করে কাটা)
কাঁচা মরিচ ২–৩টা
রসুন কুঁচি ১ চা চামচ
লবণ পরিমাণমতো
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
সয়া সস ১ টেবিল চামচ (যদি দিতে চান)
তেল ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী
একটি কড়াইতে তেল গরম করে রসুন কুঁচি ও কাঁচা মরিচ হালকা ভেজে নিন। এবার পেঁয়াজ দিয়ে নেড়ে দিন, সামান্য নরম হলে গাজর, ফুলকপি/ব্রকলি দিয়ে ২ মিনিট ভাজুন। এরপর ক্যাপসিকাম ও টমেটো দিয়ে দিন, লবণ ও গোলমরিচ মিশিয়ে দিন। চাইলে সামান্য সয়া সস দিয়ে নেড়ে নিতে পারেন।