অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত কলেজছাত্রের মৃত্যু

অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত কলেজছাত্রের মৃত্যু

ফেনীর ফুলগাজীতে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল শুক্রবার রাত আটটার দিকে ফেনী-পরশুরামে আঞ্চলিক সড়কের ফুলগাজীর উত্তর আনন্দপুর এলাকায় দুর্ঘটনা তিনি আহত হয়েছিলেন।

নিহতের নাম কলেজছাত্রের নাম আসির ইস্তেসাব (১৮)। তিনি ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের সাজেদুর রহমান রিয়াজের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহত কলেজ ছাত্রের পরিবার ও পুলিশ জানায়, আসির শুক্রবার রাতে মোটরসাইকেলে ফেনী থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।  একপর্যায়ে ফুলগাজীর উত্তর আনন্দপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানতে চাইলে ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল করিম প্রথম আলোকে বলেন, সিএনজিচালিত অটোরিকশার চালককে তাঁরা খুঁজছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা তাঁরা নেবেন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin