বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছে ভারত। দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিলের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে বিনা উইকেটে ৭২ রান তুলেছে মেন ইন ব্লু’রা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।
ইনিংসের প্রথম দুই ওভারে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলীয় স্কোরবোর্ডে মাত্র ১০ রান তুলতে সক্ষম হয় ভারত।
তবে ম্যাচের তৃতীয় ওভার থেকেই যেন শুরু হয় চার-ছক্কার বৃষ্টি। সাকিব, নাসুম কিংবা মোস্তাফিজ-সাইফুদ্দিন সবার বলেই বেধরক পেটাতে থাকে ভারতীয় দুই ওপেনার।
৬ ওভারে মোট ৬টি চার ও ৪টি ছক্কা আসে অভিষেক ও শুভমানের ব্যাটে।
/এমএইচআর