অয়ন ওসমানসহ আটজনের বিরুদ্ধে তদন্তে ৩ মাস সময় দিলেন ট্রাইব্যুনাল

অয়ন ওসমানসহ আটজনের বিরুদ্ধে তদন্তে ৩ মাস সময় দিলেন ট্রাইব্যুনাল

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও তিন মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২০২৬ সালের ১১ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন। এ সময় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান।

বুধবার (১৫ অক্টোবর) প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত গণহত্যায় শামীম ওসমান ও তার সহযোগীরা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। তিনি বলেন, আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী নেতা-কর্মী ছিলেন।

তিনি বলেন, মামলায় যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তারা সবাই জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত। তবে গ্রেফতারের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না।

এফএইচ/এমএএইচ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ Jagonews | আইন-আদালত

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন...

Oct 14, 2025

More from this User

View all posts by admin