অ্যান্টিভেনমের সরবরাহ বাড়াতে হবে

অ্যান্টিভেনমের সরবরাহ বাড়াতে হবে

সরকারি অনেক হাসপাতালে সাপে কামড়ানো রোগীর চিকিৎসার ওষুধ ‘অ্যান্টিভেনম’ নেই। বিশেষজ্ঞদের মতে, মে থেকে সেপ্টেম্বর—এই সময়ে সাপে কাটার ঘটনা বেশি ঘটে। কারণ, এ সময় বিষধর সাপ বাসস্থান ছেড়ে লোকালয়ে চলে আসে এবং দংশনের ঘটনা ঘটে।

কিন্তু আশঙ্কাজনক বিষয় হলো, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমের মজুত নেই। ফলে চিকিৎসা না পেয়ে সাপে কাটা অনেক রোগীর প্রাণহানি ঘটছে। উপজেলা ও জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখা হলে এমন মৃত্যুহার অনেকটাই কমানো সম্ভব।

একই সঙ্গে সাপের কামড়ের বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমের মজুত নিশ্চিত করা হবে।

তানজীদ তামান্না

শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়

Comments

0 total

Be the first to comment.

ঢাকার নিরাপদ পানিসংকট Prothomalo | চিঠি

ঢাকার নিরাপদ পানিসংকট

ঢাকার মতো বড় শহরের জন্য নিরাপদ পানি একটি মৌলিক চাহিদা। কিন্তু বাস্তবে সরকারি ও স্থানীয় পানি সরবরাহ...

Sep 26, 2025

More from this User

View all posts by admin