অ্যাপলের এয়ার ট্যাগের তথ্যে উদ্ধার হলো চুরি হওয়া মোটরসাইকেল

অ্যাপলের এয়ার ট্যাগের তথ্যে উদ্ধার হলো চুরি হওয়া মোটরসাইকেল

ব্যবহারকারীদের ব্যক্তিগত বিভিন্ন জিনিসপত্র খুঁজে পেতে সাহায্য করে অ্যাপলের ট্র্যাকিং ডিভাইস ‘এয়ার ট্যাগ’। আকারে ছোট যন্ত্রটি চুরি হওয়া জিনিসপত্র উদ্ধারেও বেশ কার্যকর। এবার এয়ার ট্যাগের সহায়তায় চুরি হওয়া মোটরসাইকেল চোরের শোবার ঘর থেকে উদ্ধার করেছে যুক্তরাজ্যের পুলিশ। ব্রিটিশ পত্রিকা লেস্টার মার্কারির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যমতে, মোটরসাইকেলের মালিক আগে থেকেই মোটরসাইকেলের সিটের নিচে এয়ার ট্যাগ লুকিয়ে রেখেছিলেন। ফলে মোটরসাইকেল চুরি হওয়ার পর এয়ার ট্যাগের পাঠানো সংকেত অনুসরণ করে অভিযানে নামে পুলিশ। এরপর চোরের শোবার ঘর থেকে উদ্ধার করা হয় মোটরসাইকেলটি। অভিযুক্ত ব্যক্তি আদালতে দোষও স্বীকার করেছেন।

অবশ্য এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনার সূত্র মিলেছে এয়ার ট্যাগের মাধ্যমে। মিসৌরির এক ঘটনায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে চুরির পরপরই তারা বাইক থেকে এয়ার ট্যাগ সরিয়ে ফেলেছিল বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

কয়েক সপ্তাহ আগে আরেকটি ঘটনায় একজন যাত্রী এয়ার ট্যাগের মাধ্যমে চুরি যাওয়া লাগেজ খুঁজে পান। লাগেজ উদ্ধারের সময় দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি শুধু লাগেজই নেননি, ভুক্তভোগীর কাপড়চোপড়ও পরেছিলেন।

সূত্র: ম্যাশেবল

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin