পাবনায় প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা

পাবনায় প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা

পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক চরমপন্থি নেতাকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মঙ্গলগ্রাম বাজারে মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত চরমপন্থি নেতার নাম আব্দুল মতিন (৪৬)। তিনি পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীকোল বটতলা এলাকার আজিমুদ্দিন বিশ্বাসের ছেলে। জানা গেছে, মতিন নিষিদ্ধ চরমপন্থি গ্রুপ ‘নকশাল’-এর নেতা ছিলেন।

ফরিদপুর থানার ওসি শাকিউল আজম জানান, আধিপত্য বিস্তার নিয়ে ‘নকশাল’ গ্রুপের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিকালে প্রতিপক্ষের লোকজন মোটরসাইকেলে এসে মতিনকে গুলি করে ও ধারালো অস্ত্রে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার নিয়েই এ হত্যাকাণ্ড ঘটেছে।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin