পাবনায় ভাড়া বাসা থেকে রাশিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনায় ভাড়া বাসা থেকে রাশিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক রাশিয়ার নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে শহরের জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত ব্যক্তির নাম ক্রেইল (২৮)। তিনি রাশিয়ান প্রতিষ্ঠান ইএসকেএম কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, ক্রেইল শহরের চিকিৎসক আনোয়ার হোসেনের পাঁচতলা বাড়ির একটি ফ্ল্যাটে একাই থাকতেন। শনিবার রাতে রাশিয়ায় থাকা পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে উদ্বিগ্ন হয়ে কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে কোম্পানির সিকিউরিটি অফিসার দোভাষী ও পাশের ফ্ল্যাটের আরেক রাশিয়ান নাগরিককে নিয়ে বাসার দরজা ভেঙে প্রবেশ করেন। ভেতরে বিছানার ওপর উপুড় হয়ে থাকা অবস্থায় ক্রেইলকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে রাশিয়ান চিকিৎসক ম্যাকাইল এসে তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেন স্ট্রোকের কারণে তিনি মারা গেছেন। সম্প্রতি তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।’

এ ঘটনায় লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin