‘পাকিস্তান ঢাকায় শুধু পিকনিক করতে আসতে চায়নি’

‘পাকিস্তান ঢাকায় শুধু পিকনিক করতে আসতে চায়নি’

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ বলেছেন, ‘আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন আমাদের ১৪টি দেশ চূড়ান্ত ও দুটি দেশ পোল্যান্ড ও পাকিস্তানকে স্ট্যান্ডবাই রেখেছিল। ১৪ দেশের মধ্যে জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা আসছে না। এদের পরিবর্তে স্ট্যান্ডবাই হিসেবে পাকিস্তান ও পোল্যান্ডের খেলার সুযোগ ছিল। পাকিস্তানের সেভাবে প্রস্তুতি নেই। তাই পাকিস্তান ঢাকায় শুধু পিকনিক করতে আসতে চায়নি। পোল্যান্ড আসছে। আমরা স্বাগতিক হিসেবে স্থানীয় আবাসন, যাতায়াত বহন করবো। টুর্নামেন্টে অংশগ্রহণের পুরো বিষয়টি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের।’

শনিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি। সেখান বাংলাদেশ দল ঘোষণা করা হলেও কোচ কিংবা অধিনায়ক কেউ ছিলেন না। নামকাওয়াস্তে একটি তালিকা দিয়ে দায়িত্ব শেষ করা হয়েছে।

নারী বিশ্বকাপ কাবাডির মতো বড় আসর প্রথমবার বাংলাদেশে হতে যাচ্ছে। সোমবার (১৭ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১১টি দেশ ট্রফির জন্য লড়বে।

দল ঘোষণার সময় অধিনায়ক-কোচ না থাকায় দল গঠন, প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কিছু জানা যায়নি। ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ এ নিয়ে খোঁড়া যুক্তি দেখিয়েছেন। বলেন, ‘কাবাডি দল বিকেএসপিতে অনুশীলন করছে। সেখান থেকে টিম হোটেলে টেকনিক্যাল ডিরেক্টরের কাছে সকাল ১০টায় রিপোর্ট করার কথা। এজন্য দলের কাউকে আনা সম্ভব হয়নি।’

গুলিস্তান কাবাডি ফেডারেশনের আঙিনায় দুপুরে প্রচণ্ড শব্দ ও গরমের মধ্যে আয়োজিত হয়েছে সংবাদ সম্মেলন। ফেডারেশনের কার্যালয়ের পাশে মাঝে বক্তব্য চলাকালীন সাউন্ড বক্সে গান চলায় সংবাদ সম্মেলনও বন্ধ হয়ে যায়। নেওয়াজ সোহাগ এসময় বলেন, ‘এক টিকিটে দুই ছবি!’

jwARI.fetch( $( "#ari-image-jw691868d7b7f00" ) );

পরবর্তী সময়ে পরিস্থিতি ঠিক হলে তিনি বলেন, ‘রবিবার (১৬ নভেম্বর) বিকালে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে যমুনায় ১১ দলের অধিনায়কদের সঙ্গে নিয়ে ট্রফি উন্মোচন হবে। বাংলাদেশে আয়োজিত প্রথম নারী কাবাডি বিশ্বকাপ স্মরণীয় ও ঐতিহাসিক করে রাখার জন্য আমাদের এই চেষ্টা।’

নারী কাবাডি বিশ্বকাপের শেষ মুহূর্তে আর্জেন্টিনা আসছে না। তারপরও মাসখানেক আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাগতিকসহ ১৪ দেশের অংশগ্রহণের কথা বলেছিল কাবাডি ফেডারেশন। টুর্নামেন্টের দুদিন আগে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ১১ দেশের কথা।

বিশ্বে বাংলাদেশের কাবাডির র‌্যাংকিং পাঁচ। কাবাডিতে সেমিফাইলে উঠলেই ব্রোঞ্জপদক পাওয়া যায়। কোচ বা অধিনায়ক না থাকলেও ফেডারেশনের সাধারণ সম্পাদকের প্রত্যাশা, ‘আগামীকাল টুর্নামেন্টের গ্রুপিং অনুষ্ঠিত হবে। আমাদের প্রস্তুতি ভালো। ইরানে এশিয়ান নারী কাবাডিতে পদক জেতায় অবশ্যই বিশ্বকাপে পদকের প্রত্যাশা করছি।’

বিশ্বকাপে বাংলাদেশ দল—শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী আক্তার, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান ও তাহরিম।

কোচ—শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান। 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin