পাকিস্তান অধিনায়ক বললেন ‘টেল’, ম্যাচ রেফারি শুনলেন ‘হেড’

পাকিস্তান অধিনায়ক বললেন ‘টেল’, ম্যাচ রেফারি শুনলেন ‘হেড’

কলম্বোয় গতকাল নারী বিশ্বকাপে পাকিস্তানকে ৮৮ রানে হারায় ভারত। এ ম্যাচে বিতর্ক উঠেছে টস নিয়ে। স্কোরকার্ডে লেখা টস জিতেছে পাকিস্তান। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছেয়ে যাওয়া টসের ভিডিওতে দেখা যাচ্ছে টস জিতেছিল আসলে ভারত।

টস করতে নেমেছিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা ও ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। সেখানে উপস্থিত ছিলেন ম্যাচ রেফারি দক্ষিণ আফ্রিকান শান্দ্রি রিৎজ এবং সঞ্চালক মেল জোনস। ভিডিওতে দেখা যায়, হারমানপ্রীত মুদ্রা নিক্ষেপের সময় পাকিস্তান অধিনায়ক ফাতিমা ‘টেল’ বলেন। কিন্তু ম্যাচ রেফারি শান্দ্রি রিৎজ ভুল শোনেন। তিনি তখন বলেন, ‘হেড ইজ দ্য কল’—অর্থাৎ  ফাতিমা ‘হেড’ বলেছেন।

সম্প্রচারক, সঞ্চালক ও অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মেল জোনস এই টস-পর্ব পরিচালনা করেন। মেল জোনসও ম্যাচ রেফারির কথায় সায় দেন। মুদ্রা মাটিতে পড়ার পর ম্যাচ রেফারি দেখে ঘোষণা করেন ‘ইটস আ হেড’—অর্থাৎ টসে হেড উঠেছে এবং পাকিস্তানকে টসজয়ী ঘোষণা করা হয়। যদিও ফাতিমা ‘টেল’ বলায় টসে আসলে জিতেছিল ভারত। কিন্তু তখন কোনো দলের অধিনায়ক এটা নিয়ে প্রশ্ন তোলেননি। পাকিস্তানকে টসজয়ী ঘোষণা করার পর দলটির অধিনায়ক ফাতিমা সঞ্চালককে জানান, পাকিস্তান আগে বোলিং করবে।

আগে ব্যাট করে ২৪৭ রান তুলেছিল ভারত। তাড়া করতে নেমে ৪৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয় পাকিস্তান। ভারত জেতায় সম্ভবত এটা নিয়ে আর বিতর্ক তৈরি হয়নি। বিষয়টিকে অনেকে মানবিক ভুল হিসেবেই দেখছেন।

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin