পাকিস্তানে আধাসামরিক বাহিনীর কার্যালয়ে আত্মঘাতী হামলা, নিহত ৩

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর কার্যালয়ে আত্মঘাতী হামলা, নিহত ৩

পাকিস্তানের একটি আধাসামরিক বাহিনীর সদরদফতরে আত্মঘাতী হামলা চালিয়েছে তিন সন্ত্রাসী। সোমবার (২৪ নভেম্বর) ওই হামলায় বাহিনীর তিন সদস্য নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, পেশোয়ার শহরে ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির সদরদফতরে হামলাকারীরা প্রথমে গুলিবর্ষণ করে এবং জোরপূর্বক প্রবেশ করে কম্পাউন্ডের ভেতরেই গায়ে থাকা বোমা বিস্ফোরিত করে।

বাহিনীর ডেপুটি কমান্ড্যান্ট জাভেদ ইকবাল বলেন, ওই হামলায় আধাসামরিক বাহিনীর তিনজন সদস্য নিহত হয়েছেন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের ঘনবসতিপূর্ণ এলাকায় ওই বাহিনীর সদর দফতর অবস্থিত।

নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, প্রথম হামলাকারী মূল ফটকে বিস্ফোরণ ঘটায়, আর অন্য দু’জন কম্পাউন্ডের ভিতরে ঢুকে পড়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সদরদফতরে ভেতরে আরও একাধিক সশস্ত্র জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেন ওই ব্যক্তি। তাই, সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেছেন এবং সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামলাচ্ছেন বলে ওই কর্মকর্তা জানান।

স্থানীয় বাসিন্দা সাফদার খান রয়টার্সকে বলেন, কার্যালয় সংলগ্ন সড়ক যান চলাচলের জন্য বন্ধ রয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।

আহতদের লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের দুইজন আধাসামরিক বাহিনীর সদস্য। হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম রয়টার্সকে এই তথ্য জানান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, হামলার দায় স্বীকার করে কোনও সন্ত্রাসী গোষ্ঠী বিবৃতি দেয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে, বিশেষত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে গত মাসের রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতের পর থেকে, খাইবার পাখতুনখোয়াতে ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীর হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তানের অভিযোগ, এসব সন্ত্রাসীদের আফগানিস্তানের তালেবান সরকার আশ্রয় দিচ্ছে এবং জঙ্গিরা আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তান ভূখণ্ডে হামলা চালায়। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin