পাকিস্তানে রাষ্ট্রবিরোধী প্রচারণা ঠেকাতে কঠোর নজরদারি

পাকিস্তানে রাষ্ট্রবিরোধী প্রচারণা ঠেকাতে কঠোর নজরদারি

পাকিস্তানের সরকার সোশ্যাল মিডিয়ায় চলমান রাষ্ট্রবিরোধী প্রচারণার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। এ অভিযানে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)।

সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সারা দেশে ৩৫৬টি এফআইআর দায়ের করা হয়েছে। একইসঙ্গে ৭৮৯টি তদন্ত চলছে। সেনাবাহিনীবিরোধী পোস্টে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

রাষ্ট্রবিরোধী অনলাইন কার্যকলাপ ঠেকাতে বিভিন্ন যৌথ তদন্ত দল (জেআইটি) (JIT) গঠন করা হয়েছে।

এনসিসিআইএ ও পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ (পিটিএ) যৌথভাবে কাজ করছে, যাতে উস্কানিমূলক কনটেন্ট দ্রুত সরানো এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করা যায়।

এনসিসিআইএ-র ওপেন সোর্স ইন্টেলিজেন্স ইউনিট সার্বক্ষণিকভাবে অনলাইনে নজরদারি চালাচ্ছে, যাতে রাষ্ট্রবিরোধী প্রচারণা ছড়ানোর আগেই তা শনাক্ত করা যায়।

সরকার জানিয়েছে, এসব পদক্ষেপ জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সুরক্ষায় জরুরি।কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে সমন্বিত বিভ্রান্তিমূলক প্রচারণা এখন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: জিও নিউজ

এমএসএম

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin