পাকিস্তানের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’—ভারতীয় কোচ গম্ভীরেরই পরিকল্পনা!

পাকিস্তানের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’—ভারতীয় কোচ গম্ভীরেরই পরিকল্পনা!

এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচ শেষে হাত না মেলানোর ঘটনাটি ঘিরে ক্রিকেট বিশ্বে চলছে তুমুল আলোচনা। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব প্রকাশ্যে জানান এটি শহীদ ও ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীক ছিল।

টেলিকম এশিয়া স্পোর্টসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান দলের সঙ্গে কোনো ধরনের করমর্দন বা সৌজন্য বিনিময়ে না যেতে নির্দেশ দিয়েছিলেন গম্ভীর। তিনি খেলোয়াড়দের বলেন, ‘সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলো, বাইরের শব্দে কান দিও না। তোমাদের কাজ শুধু ভারতের হয়ে খেলা। পহেলগাঁওয়ে যা ঘটেছে, তা ভুলো না। হাত মেলাবে না, কোনো আলাপ করবে না—শুধু মাঠে জেতার জন্য লড়ো। ’

ম্যাচের পর সংবাদমাধ্যমে সূর্যকুমারও জানান, এই পদক্ষেপ ছিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্রাসী হামলায় নিহত ২৬ জন সাধারণ মানুষ এবং পরবর্তীতে ‘অপারেশন সিঁদুর’-এ শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীক।

গম্ভীর ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলকেও বলেন, ‘ভালো জয় পেয়েছি। এই জয় আমরা উৎসর্গ করছি ভুক্তভোগী পরিবার ও আমাদের সেনাদের প্রতি। দেশকে গর্বিত করতে চাই। ’

ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারালেও খেলোয়াড়রা কোনো সৌজন্য দেখাননি। এমনকি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ভারতীয় ড্রেসিংরুমে গেলেও দরজা বন্ধ ছিল।

এশিয়া কাপে আরও একাধিকবার মুখোমুখি হতে পারে দুই দল। সুপার ফোর বা ফাইনালে আবারও দেখা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin