কামিন্দু মেন্ডিসের ফিফটির সুবাদে সুপার ফোরের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ১৩৪ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। এদিন টস জিতে প্রথমে লঙ্কান অধিনায়ককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বল মাঠে গড়ায়।
ব্যাটিংয়ে নেমে স্বভাবতই মারমুখো ভঙ্গিমায় পাওয়ার প্লে’র সর্বোচ্চ সঠিক ব্যবহারের চেষ্টা চালায় লঙ্কানরা। তবে পাকিস্তানি বোলারদের কাছে রীতিমতো ধরাশায়ী হন তারা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই শাহিন আফ্রিদির শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরত যান কুশাল মেন্ডিস। নিজের দ্বিতীয় ওভারে পাথুম নিশাঙ্কাকেও সাজঘরে ফেরত পাঠান আফ্রিদি। কুশাল শূন্য রানে আউট হলেও পাথুম করেন ৮ রান।
পাওয়ার প্লেতে কুশাল পেরেরাকেও হারিয়ে ফেলে লঙ্কানরা। হারিস রউফের শিকার হওয়ার আগে ১ ছক্কা ও ১ চারে ১২ বলে ১৫ রান করেন তিনি।
বিস্তারিত আসছে…